গরমে শীতল বাতাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাজারে এখন এসির চাহিদা বেশি
বাজারে এখন এসির চাহিদা বেশি

বাইরে প্রচণ্ড রোদ। ঘরে ভাপসা গরম। বৈদ্যুতিক পাখার বাতাসেও কুলায় না, গরমটা তো কমে না৷ গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন, চাই শীতল হাওয়ার পরশ৷ তাই সামর্থ্য যাঁদের আছে তাঁদের অনেকেই ব্যবহার করছেন শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র—এককথায় এসি৷
এসি বা এয়ারকন্ডিশনার কেনার জন্য ঘরটাকে গুছিয়ে নিতে হবে আগেই৷ জানালা-দরজা বন্ধ করলে বাতাস যাতে বেরোতে না পারে, সেটাও নিশ্চিত করে নিতে হবে৷ বাজারে নানা ব্র্যান্ডের এসি আছে, সেসব থেকে বেছে আপনার প্রয়োজনমতো এসি কিনে নিতে পারেন৷
বাজার ঘুরে দেখা গেল, বাসাবাড়ি বা অফিসে ব্যবহারের জন্য মূলত দুই ধরনের এসি পাওয়া যায়। একটি উইন্ডো আরেকটি স্প্লিট৷ উইন্ডো এসি ঘরের দেয়ালে বড়সড় ফোকর করে বসানো যায়৷ আর স্প্লিট এসির একটা অংশ বসানো যায় ঘরের দেয়ালে৷ ছোট একটা ফুটো তৈরি করতে হয় এসির পানি বেরোবার নল লাগানোর জন্য৷ অন্যটি লাগাতে পারবেন ঘরের দেয়ালে। কেনার আগে অবশ্যই জেনে নিতে হবে ঘরের আয়তন কত বর্গফুট৷ এর ওপর ভিত্তি করে পাওয়া যাবে নানা রকমের এসি।
ঢাকার বাংলামোটরে সিঙ্গারের দোকানের বিক্রয়কর্মী ফ্রান্সিস রায় বলেন, ‘গরমকালে এসির বিক্রি বেড়ে যায়। একটি ভালো ব্র্যান্ডের এসি দেখেশুনে কিনতে পারলে, সেটি প্রায় এক যুগেরও বেশি সময় টিকে যায়। এসি ব্যবহার করতে বাড়তি যত্নের প্রয়োজন হয় না। ধুলাবালিমুক্ত পরিচ্ছন্ন স্থানে এসি বসানো উচিত।’
বাজারে পাওয়া যায় এমন কিছু শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের খোঁজ থাকছে এখানে৷

কত বড় ঘরে কত টনের এসি
বাজারে বিক্রয়কর্মীদের কাছ থেকে জানা গেল, ১২০ বর্গফুট আয়তনের ঘরে এক টন এসি বসানো যায়৷ দেড় টন ১৮০ থেকে ২০০ বর্গফুট, দুই টন ২৪০ থেকে ৩০০ বর্গফুট, আড়াই টন ৩০০ থেকে ৪০০ বর্গফুটের ঘরে বসানো যেতে পারে৷ ঘরে আসবাব বেশি থাকলে এ হিসাবে তারতম্য হবে৷ এসি কেনার আগে প্রকৌশলীর সঙ্গে পরামর্শ করে নেওয়া ভালো৷

ট্রান্সকম
ট্রান্সটেক ব্র্যান্ডের এক টন স্প্লিট এসির দাম ৪৯ হাজার ৯০০ টাকা, দেড় টন ৬৪ হাজার ৯০০ টাকা ও দুই টন ৭৬ হাজার ৯০০ টাকা।

জেনারেল
স্প্লিট এসি: এক টন ৬৪ হাজার ৫০০ টাকা, দেড় টন ৯২ হাজার টাকা, দুই টন ৯৯ হাজার ৫০০, আড়াই টন দাম এক লাখ ৩২ হাজার টাকা, তিন টন এক লাখ ৮২ হাজার টাকা, চার টন দুই লাখ পাঁচ হাজার টাকা ও সাড়ে চার টন দুই লাখ ২৪ হাজার টাকা।
উইন্ডো এসি: দেড় টন ৫৭ হাজার থেকে ৫৯ হাজার টাকা৷

শার্প
স্প্লিট: এক টন এসি ৫২ হাজার ৯০০ টাকা, দেড় টন ৭২ হাজার ৯০০ টাকা ও দুই টন ৭৯ হাজার ৯০০ টাকা।

সিঙ্গার
সিঙ্গারের যেকোনো শোরুম থেকে বিভিন্ন মেয়াদের মাসিক কিস্তিতে কেনা যাবে পছন্দমতো এসি। এক টন স্প্লিট এসির দাম ৪৮ হাজার ৯০০ টাকা, দেড় টন ৬৪ হাজার ৫০০ টাকা ও দুই টন ৮৩ হাজার ৫০০ টাকা। আড়াই টনের এসি পাওয়া যাবে সিমেন্স ব্র্যান্ডের, যেটি বিপণন করছে সিঙ্গার। দাম এক লাখ ১৪ হাজার ৯০০ টাকা।

ওয়ালটন
৭৫ বর্গফুট ঘরের জন্য পৌনে এক টন স্প্লিট এসির দাম ৩৪ হাজার ৫৬০ টাকা, এক টন ৩৮ হাজার ৮৮০ টাকা, দেড় টন ৫০ হাজার ৭৬০ টাকা, দুই টন ৬০ হাজার ৪৪০ টাকা।

গ্রি
উইন্ডো : এক টন ৩৮ থেকে ৪০ হাজার টাকা, দেড় টন ৪৫ থেকে ৪৭ হাজার টাকা ও দুই টন এসির দাম ৫১ থেকে ৫৩ হাজার টাকা৷

হায়ার
স্প্লিট এসি: এক টন ৪৭ হাজার ৯০০ টাকা, দেড় টন ৬৫ হাজার ৯০০ টাকা ও দুই টন ৭৫ হাজার ৯০০ টাকা৷

দাইকিন
স্প্লিট এসি: এক টন ৬৫ হাজার টাকা, দেড় টন ৮৫ হাজার টাকা, দুই টন ৯২ হাজার টাকা ও আড়াই টন ১ লাখ ৫০ হাজার টাকা৷ তিন টন ক্যাসেট টাইপ এসির দাম ১ লাখ ৭৫ হাজার টাকা৷

এলজি
স্প্লিট এসি: এক টন ৫৩ হাজার ২১০ টাকা থেকে ৬২ হাজার ৭১০ টাকা পর্যন্ত, দেড় টন ৭৪ হাজার ৪১৫ টাকা৷ দুই টন পাওয়া যাবে হাইসেন্স ব্র্যান্ডের৷ এটি বিপণন করছে এলজি ৮১ হাজার ২০০ টাকা৷
সাধারণত ছয় মাস অথবা এক বছর পর পর এসির সার্ভিসিং করানো ভালো। অনেক সময় এ বিষয়টি খেয়াল রাখলেই নিশ্চিন্তে এসি ব্যবহার করা যাবে।
বাজারে আছে এমন সব ব্র্যান্ডের এসির সঙ্গেই পাওয়া যাবে নির্দিষ্ট মেয়াদের ওয়ারেন্টি। কোনোটা বিভিন্ন যন্ত্রাংশের ওপর, কোনোটা আবার সম্পূর্ণ এসির ওপর।