প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গরমের মধ্যেও মন্ত্রিসভার বৈঠকে কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রী স্যুট-টাই পরে আসায় প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্যুট-টাই পরে আসা কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘গরমে স্যুট-টাই পরে এসেছেন কেন? এটা কি আমাদের ড্রেস নাকি? ওগুলো ব্রিটিশদের ড্রেস। ব্রিটিশদের গোলামি করেছেন, তার অভ্যাস এখনো যায়নি।’ বৈঠক শেষে একজন মন্ত্রী সাংবাদিকদের বলেন, বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী এ কথা বলেন।