গরমের দাপট কিছুটা কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গরমে একটুখানি স্বস্তি পেতে শরবত পান। ছবিটি রাজধানীর গুলিস্তান এলাকা থেকে তোলা। : ফোকাস বাংলা
গরমে একটুখানি স্বস্তি পেতে শরবত পান। ছবিটি রাজধানীর গুলিস্তান এলাকা থেকে তোলা। : ফোকাস বাংলা

চৈত্রের আজকের দিনে গরমের দাপট আগের দুদিনের চেয়ে কিছুটা কমেছে। চট্টগ্রামে হালকা বৃষ্টি হওয়ার কারণে গরম কম। এজন্য হালকা তাপপ্রবাহ আজ শুক্রবার আর নেই।
গত সোম থেকে মঙ্গলবার একদিনের ব্যবধানে তাপমাত্রা দেশের প্রায় সব এলাকায় দুই-তিন ডিগ্রি সেলসিয়াস বেড়ে গিয়েছিল। আবহাওয়া অধিদপ্তর জানায়, বুধবার রাতের দিকে চট্টগ্রাম বিভাগের কয়েক জায়গায় বৃষ্টি হয়েছে। গতকাল সৈয়দপুরে সামান্য বৃষ্টি হয়। টানা দুদিনের বৃষ্টিতে সূর্যতাপ কম লাগছে। এ জন্য সর্বোচ্চ তাপমাত্রাও কমে গেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বৃহস্পতিবার তা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি।
একইভাবে গতকাল রাজধানী ঢাকায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া চট্টগ্রামে ৩১ ডিগ্রি, খুলনায় ৩৪ দশমিক ৮, রংপুরে ৩১ দশমিক ৭, বরিশালে ৩৩ দশমিক ২, সিলেটে ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
আবহাওয়া বিভাগের পূর্বাভাসে জানানো হয়, দেশের প্রায় সব এলাকায় দমকা থেকে ঝড়ো হাওয়াসহ ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে।