গরিব মেধাবীদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলায় গরিব মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্নপূরণের উদ্যোগ নিয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন আলোর মিছিল। মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার দিকনির্দেশনা দিতে শতাধিক শিক্ষার্থীকে খুঁজে বের করে সংগঠনটি বিনা মূল্যে ভর্তি-উপযোগী করে গড়ে তুলতে গতকাল শুক্রবার বদরগঞ্জ শহরের একটি বাসায় চার মাসব্যাপী পাঠদান কার্যক্রম শুরু করেছে।
আলোর মিছিলের চেয়ারম্যান আলতাফ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বদরগঞ্জ পৌরসভার মেয়র উত্তম কুমার সাহা, বদরগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মু. মাজেদ আলী খান, সাবেক অধ্যাপক আফজাল হোসেন প্রামাণিক ও বদরগঞ্জ মডেল বহুমুখী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক এম ডি শামসুল হক।
সংগঠনের নির্বাহী পরিচালক মেহেদী হাসিন জানান, বদরগঞ্জ উপজেলা থেকে দেশের বিভিন্ন মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া দুই শতাধিক শিক্ষার্থী এই সংগঠনের সদস্য।