গরিব রোগীদের চক্ষু চিকিৎসা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লায়ন্স ক্লাব অব ঢাকা মাস্টার মাইন্ড ডিস্ট্রিক ৩১৫ বি ২ ও এ লতিফ চ্যারিটেবল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় গরিব ও দুস্থ রোগীদের বিনা মূল্যে চোখের ছানি অপারেশন ও ওষুধ দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় কামুচান শাহ মাজার চত্বরে এ চক্ষুসেবা ক্যাম্প হয়।
লায়ন্স ক্লাব অব ঢাকা মাস্টার মাইন্ডের সভাপতি আবদুর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন লায়ন্স ক্লাব অব ঢাকা মাস্টার মাইন্ডের ডিস্ট্রিক ৩১৫ বি ২-এর সাবেক সভাপতি মোস্তাক আহমেদ, লায়ন্স ক্লাব অব ঢাকা মাস্টার মাইন্ডের উপদেষ্টা লায়ন মো. শামীম খান, সাংবাদিক দেলোয়ার হোসেন, আব্দুল গণি প্রমুখ।