গরিবের জন্য...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেেট ৫০টি পরিবারের মধ্যে বিনা মূল্যে স্বাস্থ্যসম্মত পায়খানার (রিং ল্যাট্রিন) সরঞ্জামাদি বিতরণ করেছে ‘রোটারি ক্লাব অব সিলেট প্রিমিয়ার’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। গতকাল শুক্রবার বিকেলে সিলেট নগরের দর্শনদেউড়ি এলাকায় এক অনুষ্ঠানে এগুলো দেওয়া হয়। এ সময় সংগঠনের সভাপতি মোহাম্মদ শাহজাহান, চার্টার সভাপতি রাজিব দাসসহ সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের প্রকল্প পরিচালক রাজকুমার দাস।