গরিবের মামলার ভার, বহন করবে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুবিধাবঞ্চিত অসচ্ছল মানুষকে আইনগত সহায়তা প্রদান করে সরকার। উপজেলা পরিষদ মিলনায়তন, সদর, লক্ষ্মীপুর, ২৫ সেপ্টেম্বর। ছবি: রাকিব হোসেন
সুবিধাবঞ্চিত অসচ্ছল মানুষকে আইনগত সহায়তা প্রদান করে সরকার। উপজেলা পরিষদ মিলনায়তন, সদর, লক্ষ্মীপুর, ২৫ সেপ্টেম্বর। ছবি: রাকিব হোসেন

লক্ষ্মীপুর জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে সুবিধাবঞ্চিত অসচ্ছল মানুষকে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান করা হচ্ছে। এ বিষয়ে তথ্য প্রচারে লক্ষ্মীপুরে প্রমোটিং পিস অ্যান্ড জাস্টিস (পিপিজে) অ্যাকটিভিটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার দুপুরে ইউএসএআইডি বাংলাদেশ, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ও এইড কুমিল্লা-এর যৌথ উদ্যোগে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক সভার আয়োজন করা হয়। এ সভার স্লোগান ‘গরিবের মামলার ভার, বহন করে সরকার’।

জেলা লিগ্যাল এইড অফিসের পক্ষ থেকে এ সভায় মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন এবং এডিআর-বিষয়ক স্থিরচিত্র প্রদর্শন করা হয়। একই সঙ্গে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদানের তথ্য প্রচারে উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্যদের নির্দেশনা দেওয়া হয়।

জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সিনিয়র সহকারী জজ মুহাম্মদ ফাহদ বিন আমিন চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন এইড কুমিল্লার প্রতিনিধি আবু নাছের, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা মুস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইনজীবী রহমত উল্লাহ বিপ্লব, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদা আক্তারসহ উপজেলা লিগ্যাল এইড কমিটির অন্য সদস্যরা।