গরিবের হাসপাতাল পরিদর্শন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নে অবস্থিত ‘গরিবের হাসপাতাল’ নামে পরিচিত ভোগতেরা কমিউনিটি ক্লিনিক গতকাল সোমবার পরিদর্শন করেছে কানাডীয় প্রতিনিধিদল।
ক্লিনিক কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বেলা ১১টার দিকে কানাডা হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (উন্নয়ন) যোসেফ সেবাতুর নেতৃত্বে প্রতিনিধিদল ভোগতেরা কমিউনিটি ক্লিনিকে যায়। এ সময় তারা মা ও শিশু স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করে। পরে তারা ক্লিনিক পরিচালনা কমিটির মাসিক সভায় অংশ নেয়। এ ছাড়া প্রতিনিধিদলের সদস্যরা ক্লিনিকের কার্যক্রম পরিচালনার জন্য এলাকাবাসীর উদ্যোগে স্থাপিত মাটির ব্যাংকে নগদ অর্থ দিয়েছে।