প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী সীমান্ত থেকে গতকাল শনিবার ১১টি ভারতীয় গরু ও বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি। ভুরুঙ্গামারী উপজেলার ময়দান বিওপির বিজিবি সদস্যরা গতকাল ভোরে দক্ষিণ বাঁশজানি এলাকা থেকে ৯টি ভারতীয় গরু আটক করেন। এদিন শালঝোড় বিওপির টহল দল নাগেশ্বরী উপজেলার ধলডাঙ্গা সীমান্তে উত্তর ধলডাঙ্গা এলাকা থেকে ২টি ভারতীয় গরু জব্দ করে। এ ছাড়া উপজেলার মাদারগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের ভারতীয় সামগ্রী জব্দ করে বিজিবি। ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কুড়িগ্রাম অফিস