গরু কিনতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পাহাড়তলী থানার সাগরিকা গরুর বাজারে কোরবানির গরু কিনতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছেন।তাঁর নাম তানভীর শাহরিয়ার (২২)।তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএ শেষ বর্ষের (ব্যাংকিং) ছাত্র ছিলেন।গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হালিশহর আবাসিক এলাকার বাসিন্দা আবদুল গফুর গতকাল তাঁর ছেলে তানভীর শাহরিয়ারকে নিয়ে সাগরিকা গরুর বাজারে গরু কিনতে যান।এ সময় বাজারে ঝুলে থাকা বিদ্যুতের তারে তানভীরের হাত লাগলে তিনি সঙ্গে সঙ্গে বিদ্যুতায়িত হয়ে যান।পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তানভীরকে মৃত ঘোষণা করেন।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।