গরু খেত খেয়েছে তাই...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গরুতে খেত খাওয়াকে কেন্দ্র করে খেতের মালিকের বেদম প্রহার ও দায়ের কোপে গুরুতর আহত হয়েছে দুই কিশোর। আহত দুই কিশোর হলো নুরুল ইসলাম (১৪) ও আবদুল আজিজ (১৪)। আহত দুজনের মধ্যে নুরুল ইসলামকে দোহাজারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটে ২৯ মার্চ বিকেলে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জামিজুরী গ্রামে। জানা গেছে, গত শুক্রবার জামিজুরী গ্রামের মোহামঞ্চদ নাসির উদ্দীন ও বাচা মিয়ার ছেলে নুরুল ইসলাম ও আবদুল আজিজ সকালে গরু চরাতে সাতছড়িকুল এলাকায় যায়। এ সময় গরুতে শিমখেত খাওয়ার কথা শুনে খেতের মালিক একই গ্রামের আবদুল আজিজ বিকেলে রাস্তায় একা পেয়ে তাদের দুজনকে এলোপাতাড়ি মারধর ও দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে তাদের উদ্ধার করে দোহাজারী হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে নাসির উদ্দীন বাদী হয়ে চন্দনাইশ থানায় একটি মামলা করেছেন।