গরু চরাতে গিয়ে হাতির আক্রমণে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পাহাড়ে গরু চরাতে গিয়ে বন্য হাতির আক্রমণে একজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার সাধনপুর ইউনিয়নের বানীগ্রামের লটমনি পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই ব্যক্তির নাম আবদুল মুবিন (৫০)। তাঁর বাড়ি সাধনপুরের জমাদরপাড়ায়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে পাহাড়ে গরু চরাতে গিয়ে হাতির আক্রমণের শিকার হন আবদুল মুবিন। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

বন বিভাগের সাধনপুর বিটের বন কর্মকর্তা জলিলুর রহমান বলেন, হাতির আক্রমণে মারা যাওয়া ওই ব্যক্তির লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।