গরু চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার বামনিগ্রামের দুই বািড় থেকে গত মঙ্গলবার রাতে পাঁচটি ষাঁড় ও তিনটি গাভি চুরির ঘটনা ঘটেছে৷ চুরি যাওয়া গরুগুলোর মূল্য প্রায় পৌনে দুই লাখ টাকা৷ অনুকুল চন্দ্র মাস্টার ও মুকুল প্রামািণকের বাড়ি থেকে গরুগুলো চুরি হয় ৷ এ ঘটনায় গতকাল তাঁরা থানায় অভিযোগ দিয়েছেন৷