প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষককে বেঁধে রেখে একই রাতে চোরেরা পাঁচটি গরু চুরি করে নিয়ে গেছে। রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের কৃষক নুর হোসেন (৩০) প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে গোয়ালঘরে ঘুমিয়ে পড়েন। রাত তিনটায় একদল চোর তাঁর বাড়িতে এসে তাঁকে গোয়ালঘরের খুঁটির সঙ্গে বেঁধে রেখে তাঁর একটি গরু নিয়ে যায়। ওই রাতেই মোবারক হোসেনের চারটি গরু গোয়ালঘরের তালা ভেঙে চুরি করে নিয়ে যায় চোরেরা।