গরু-ছাগল রক্ষায় ওসির মাইকিং
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোরের হাত থেকে গরু-ছাগল রক্ষায় গ্রামবাসীদের সতর্কতা ও সচেতন থাকতে মাইকিং করে প্রচার করা হচ্ছে সিরাজগঞ্জের তাড়াশে। তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর রহমানের উদ্যোগে গত শুক্রবার ও আজ শনিবার উপজেলার আট ইউনিয়নের বিভিন্ন হাটবাজারে এ প্রচার চালানো হয়।
এ বিষয়ে ওসি বলেন, বছরের এই সময়টায় কৃষকদের বোনা আমন ও রোপা আমন ধান কেটে ঘরে তোলায় বিস্তীর্ণ ফসলের মাঠ একেবারে ফাঁকা হয়ে পড়ে। যে কারণে গরু-ছাগল চুরি হওয়ার আশঙ্কা বেড়ে যায়। তিনি আরও বলেন, পুলিশি পাহারার পাশাপাশি পশু পালনকারীরা একটু সতর্ক আর সচেতন হলে একটি গরু-ছাগলও চোরেরা নিতে পারবে না।