গরু নিয়ে বিপাকে...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর চার দিন পরেই কোরবানি। এরই মধ্যে বৃষ্টির কারণে রাজধানীর গাবতলী গরুর হাট কর্দমাক্ত। কাদার জন্য বিড়ম্বনায় পড়েছে গরু ব্যাপারী ও হাট কর্মীরা। কাদায় অনেকটা অমানবিক উপায়ে গরু টানা-হেচড়া করতে হচ্ছে। ছবিগুলো আজ রোববার দুপুরে তোলা।

ট্রাক থেকে নামানোর পরই বসে পড়ে গরুটি। না উঠায় পরে ভ্যান গাড়িতে করে হাটের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

বৃষ্টির কারণে কাদা জমেছে গাবতলীর পশুর হাঁটে। কাঁদা থেকে একটু শুকনো জায়গায় তিনটি গরু উঠতে পারলেও পারেনি অন্য দুটি। গলায় রশিতে টান লেগে গরু দুটোর বেহাল অবস্থা।

কাদায় পরিপূর্ণ জায়গায় এক পা ঢুকে গেলে অপর পা উঠছে না। এ নিয়ে রীতিমতো ধস্তাধস্তি হয়েছে গরু ও হাট কর্মীদের মধ্যে।

হাট সংলগ্ন রাস্তার অবস্থাও বেহাল। এ পথ দিয়ে অনেক দূর হেঁটে গরু নিয়ে আসছে ব্যাপারীরা।

ট্রাক থেকে নামানোর জন্য অস্থায়ীভাবে তৈরি করা বালি ও খড়ের স্থানটিও বৃষ্টির কারণে দেবে গেছে। তাই ট্রাক থেকে গরুগুলো নামবে কি না, এ অবস্থায় ছবিটি তোলা হয়েছে।