গরু পুড়ল ইলিশ পুড়ল, পুড়ল আড়ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল নগরের পোর্ট রোডে অবস্থিত মৎস্য অবতরণ কেন্দ্রে অগ্নিকাণ্ডে কয়েকটি মাছের আড়ত পুড়ে গেছে। মৎস্য সমিতি বলছে, প্রায় ২০টি আড়তে থাকা কয়েক মণ ইলিশ মাছ পুড়ে গেছে। ছবিটি আজ শুক্রবার সকাল নয়টার দিকে তোলা। ছবি: সাইয়ান

বরিশাল নগরের পোর্ট রোডের মৎস্য অবতরণকেন্দ্রে অগ্নিকাণ্ডে কয়েকটি মাছের আড়ত পুড়ে গেছে। মৎস্য সমিতি বলছে, ২০টি আড়ত পুড়ে গেছে। এতে আড়তে থাকা বেশ কয়েক মণ ইলিশ মাছ পুড়ে গেছে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় আড়তের কাছের একটি গোয়ালঘরে থাকা তিনটি গরু পুড়ে মারা গেছে। দগ্ধ হয়েছে আরও বেশ কয়েকটি গরু।

মৎস্য অবতরণকেন্দ্রের শ্রমিক সরদার মো. খালেক মিয়ার ভাষ্য, রাত সোয়া ১২টার দিকে হঠাৎ আগুন লাগে। স্থানীয় লোকজন প্রথমে এই আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বরিশাল নগরের পোর্ট রোডে অবস্থিত মৎস্য অবতরণ কেন্দ্রে অগ্নিকাণ্ডে কয়েকটি মাছের আড়ত পুড়ে গেছে। মৎস্য সমিতি বলছে, প্রায় ২০টি আড়তে থাকা কয়েক মণ ইলিশ মাছ পুড়ে গেছে। ছবিটি আজ শুক্রবার সকাল নয়টার দিকে তোলা। ছবি: সাইয়ান
বরিশাল নগরের পোর্ট রোডে অবস্থিত মৎস্য অবতরণ কেন্দ্রে অগ্নিকাণ্ডে কয়েকটি মাছের আড়ত পুড়ে গেছে। মৎস্য সমিতি বলছে, প্রায় ২০টি আড়তে থাকা কয়েক মণ ইলিশ মাছ পুড়ে গেছে। ছবিটি আজ শুক্রবার সকাল নয়টার দিকে তোলা। ছবি: সাইয়ান

পোর্ট রোড মৎস্য সমিতির সভাপতি আশরাফ আলীর ভাষ্য, অগ্নিকাণ্ডে ২০ টির মতো আড়ত পুড়ে গেছে। সাতটি ফ্রিজ ও কয়েকটি আড়তে থাকা বেশ কয়েক মণ ইলিশ মাছ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কারও ফেলে রাখা বিড়ি-সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ড হতে পারে বলে তাঁর ধারণা।

ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. আলাউদ্দিনের ভাষ্য, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।