গরু ব্যবসায়ীর এক লাখ ৮০ হাজার টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগে মো. নূরনবী নামের এক গরু ব্যবসায়ীকে মারধর করে এক লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গতকাল রোববার সকালে উপজেলার সেবারহাট বাজারে এ ঘটনা ঘটে।
হামলায় নূরনবী আহত হন। তাঁকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর নূরনবী থানায় লিখিত অভিযোগ করার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে, গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
হামলার শিকার নূরনবী অভিযোগ করেন, গতকাল সকাল ১০টার দিকে তিনি তাঁদের গরু ব্যবসার এক লাখ ৮০ হাজার টাকা সাউথইস্ট ব্যাংকে জমা দেওয়ার জন্য সেবারহাট বাজারে যান। তিনি স্কুল মার্কেটের সামনে যাওয়া মাত্র স্থানীয় দক্ষিণ রাজারামপুর এলাকার কয়েকজন যুবক অতর্কিতে হামলা চালিয়ে মারধর করে সঙ্গে থাকা টাকাগুলো ছিনিয়ে নেয়। এ সময় তিনি চিৎকার দিলে দুর্বৃত্তরা দৌড়ে পালিয়ে যায়। সেনবাগ থানার উপপরিদর্শক আবু নোমান বলেন, ‘যে যুবকেরা টাকা ছিনিয়ে নিয়েছে বলে বলা হচ্ছে, তাদের সঙ্গে নূরনবীর আগের বিরোধ রয়েছে বলে তথ্য পাওয়া গেছে। তবে, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে।