গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বৌয়ারা বাজার এলাকাসংলগ্ন ভারতীয় সীমান্তবর্তী সূর্যনগর-খিল্লাপাড়ার একটি খাল থেকে মরু সর্দার (৩৩) নামের এক গরু ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বেলা দুইটায় লাশটি উদ্ধার করা হয়। নিহত মরু সর্দার কুমিল্লা শহরতলির চানপুর এলাকার শ্রীকান্দি গ্রামের শাহজাহান সর্দারের ছেলে। তিনি ভারত থেকে বাংলাদেশে গরু এনে বিক্রি করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নিহত মরু সর্দারের পরিবারের সদস্যরা জানান, শুক্রবার রাত ১১টায় মরু সর্দার গরু আনার জন্য ভারতীয় সীমান্তে যান। গতকাল শনিবার দুপুরে তাঁর মৃতদেহ খালে ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে সদর দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।