প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিরামপুর বিশেষ ক্যাম্পের সদস্যরা গত শুক্রবার রাতে বিরামপুর রেলস্টেশনে ট্রেনে অভিযান চালিয়ে গরু মোটাতাজা করার বিপুল পরিমাণ ভারতীয় বড়ি উদ্ধার করেছেন। বিজিবি বিরামপুর বিশেষ ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১১টার দিকে ক্যাম্পের কমান্ডার সুবেদার শফি উদ্দিন হাওলাদারের নেতৃত্বে বিজিবির সদস্যরা বিরামপুর স্টেশনে খুলনা থেকে চিলাহাটিগামী খুলনা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালান। এ সময় তাঁরা ট্রেনের কয়েকটি কামরার বিভিন্ন স্থানে বিশেষভাবে রাখা এক লাখ ছয় হাজার পিস প্রাকটিন বড়ি উদ্ধার করেন।