গরুচোর নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর গ্রামে গত বৃহস্পতিবার দিবাগত রাতে গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় এক গরুচোর নিহত হয়। মানিকগঞ্জ সদর থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত দুইটার দিকে একদল চোর ভাটবাউর গ্রামের কৃষক তারা মিয়ার গোয়ালঘর থেকে একটি গরু নিয়ে যায়। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে আসে। পরে গ্রামের মসজিদের মাইকে প্রচার করা হলে গ্রামবাসী একজোট হয়ে চোরদের ধাওয়া করে একজনকে ধরে পিটুনি দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন।