গরুচোর সন্দেহে তিনজনকে গণপিটুনি ট্রাকে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় গরুচোর সন্দেহে তিনজনকে গণপিটুনি দেওয়া হয়েছে। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া চারটি গরু। এসব গরু বহনের অভিযোগে একটি ট্রাক আগুনে পুড়িয়ে দিয়েছে জনতা। গতকাল শুক্রবার ভোরে উপজেলার দক্ষিণ পিরিজপুর এলাকায় এ ঘটনা ঘটে।গণপিটুনির শিকার ওই তিনজন হলেন বাগেরহাটের আজবাহার উদ্দিন (৩২), ঢাকার জসিম মিয়া (২০) ও কিশোরগঞ্জের তাড়াইলের হোসেন মিয়া (৩০)।ঘটনার সত্যতা নিশ্চিত করে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমজাদ হোসেন প্রথম আলোকে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনজনই গরু চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।