গরুর গুঁতায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোরবানির জন্য কিনে আনা গরুর গুঁতায় গতকাল বৃহস্পতিবার ভোরে গুলশানে আবেদ আলী (৬৫) নামের এক নিরাপত্তাকর্মী মারা গেছেন। পুলিশ এ ঘটনায় গরুর মালিক ছলিম উদ্দিনকে আটক করেছে। গুলশান থানার পুলিশ বলেছে, ছলিম উদ্দিন আশুলিয়া থেকে ট্রাকভর্তি গরু কিনে ওই ট্রাকটি গতকাল ভোর সাড়ে চারটার দিকে গুলশানের আমেরিকান দূতাবাসের কাছের রাস্তায় নিয়ে আসেন। সেখানে তিনি ট্রাক থামিয়ে গরু নামাচ্ছিলেন। একটি গরু দড়ি ছিঁড়ে পালানোর সময় সামনে পড়া পথচারী আবেদ আলীকে গুঁতা দেয়। এতে আবেদ গুরুতর আহত হন। পরে পথচারীরা মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক আবেদকে মৃত ঘোষণা করেন।