গরুর গুঁতোয় কৃষকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রামে গরুর গুঁতোয় আবদুল মতিন নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম এ ব্যক্তির মৃত্যুতে সন্তানদের লেখাপড়া অনিশ্চিত হয়ে পড়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে নাটোরের বড়াইগ্রাম উপজেলার শিবপুর উত্তরপাড়া গ্রামের আবদুল মতিন (৩৭) নিজ বাড়ির উঠান থেকে একটি গরু গোয়ালঘরে নিয়ে যাচ্ছিলেন। এ সময় গরুটি শিং দিয়ে তাঁকে গুঁতো মারে। জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লে পাশে দাঁড়ানো স্কুলপড়ুয়া দুই ছেলে ও আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে রাজাপুর বাজারে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।প্রত্যক্ষদর্শী নিহত মতিনের ভাই মো. নুরুজ্জামান বলেন, তিনি ছিলেন সংসারের একমাত্র উপার্জনক্ষম। বহু কষ্ট করে তিনি তাঁর দুই সন্তানকে পড়ালেখা করাতেন। তাঁর স্বপ্ন ছিল, ছেলেদের পড়ালেখা করিয়ে সংসারের কষ্ট লাঘব করবেন। কিন্তু গরুর গুঁতোয় সব স্বপ্ন শেষ হয়ে গেছে। তাঁর অনুপস্থিতিতে সন্তানদের পড়ালেখা বন্ধ হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।