গরুর গুঁতোয় গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বগমারীর চর এলাকায় গরুর শিংয়ের গুঁতোয় মুর্শিদা খাতুন (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি বগমারীর চরের আইতাল মণ্ডলের স্ত্রী। পুলিশ ও এলাকাবাসী বলেন, গত সোমবার রাতে স্বামীর অবর্তমানে মুর্শিদা খাতুন গোয়ালে গরু বাঁধতে যান। এ সময় একটি গরু গুঁতো দিয়ে তাঁকে ফেলে দেয়। পরে বুকে লাথি মারলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আইতাল রাতে বাড়ি ফিরে মুর্শিদার লাশ উদ্ধার করেন। দৌলতপুর থানার এসআই শাহাদত হোসেন বলেন, ঘটনার সময় গৃহবধূর স্বামী ও একমাত্র ছেলে পাশের গ্রামে ওয়াজ মাহফিলে ছিলেন।