গরুর গুঁতোয় মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় গতকাল শনিবার গরুর গুঁতোয় পূষণ বণিক (৭) নামের কিন্ডারগার্টেনে পড়ুয়া এক ছাত্রের মৃত্যু হয়েছে। সে ধূপাহাটি গ্রামের কাজল বণিকের ছেলে ও ব্লু বার্ড কিন্ডারগার্টেনের শিশু শ্রেণির ছাত্র ছিল। পরিবার সূত্র জানায়, পূষণ শুক্রবার বিকেলে প্রতিবেশী জহির উদ্দিনের গোয়ালঘরে খেলছিল। সেখানে একটি গাভি পূষণের মাথায় শিং দিয়ে আঘাত করে। রক্তপাত না হওয়ায় এবং তাৎক্ষণিকভাবে তেমন প্রতিক্রিয়া না দেখা যাওয়ায় বিষয়টিকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি। সকালে ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পূষণ মারা যায়।