গরুর জন্য শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই বছর ধরে দুটি গরু লালনপালন করছিলেন মনিরুল ইসলাম (বাঁ থেকে দ্বিতীয়) ও তাঁর পরিবারের সদস্যরা। ভেবেছিলেন, ঢাকার পশুর হাটে তা বিক্রি করে চলবেন সারা বছর। কিন্তু সড়ক দুর্ঘটনায় একটি গরু মারা যায়। আরেকটি গরু জবাই করতে হয়। সেই শোকে কাতর পুরো পরিবার। ইনসেটে দুর্ঘটনায় মৃত দুটি গরু ও উৎ​সুক জনতা। ছবিটি গতকাল দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার ফুলবাড়ী গ্রাম থেকে তোলা l প্রথম আলো

একটি দুর্ঘটনায় মুহূর্তেই পাল্টে গেছে চুয়াডাঙ্গা সদর উপজেলার ফুলবাড়ী গ্রামের চিত্র। ঈদের আমেজে ভরপুর গ্রামটিতে এখন চলছে শুধুই শোকের মাতম। গতকাল মঙ্গলবার সকালে গ্রাম থেকে গরুভর্তি একটি ট্রাক ঢাকার শাহজাহানপুর কোরবানির পশুরহাটের উদ্দেশে রওনা দিয়ে কিছুদূর যাওয়ার পর গভীর খাদে উল্টে যায়।
এতে ঘটনাস্থলেই ট্রাকে থাকা ১৩টি উন্নত মানের গরুর মধ্যে দুটি গরু মারা যায়। জখম হয় ১১টি। এর মধ্যে দুটিকে মুমূর্ষু অবস্থায় জবাই করা হয়। দুর্ঘটনায় ট্রাকের সহকারী ও নয়জন কৃষক আহত হন। তাঁদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এঁদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন ট্রাকচালকের সহকারী মেহেরপুর সদর উপজেলার বারাদী গ্রামের শংকর দাস, চুয়াডাঙ্গার ফুলবাড়ী গ্রামের পশ্চিমপাড়ার মাবুদ হোসেন, তাঁর দুই ছেলে মনিরুল ইসলাম ও মহিদুল ইসলাম, মাবুদের বড় ভাই আবুল হোসেন, তাঁর দুই ছেলে আনোয়ারুল ইসলাম ও আব্বাস আলী, ভাগনে হাবিবুর রহমান ও চান মিয়া এবং মনিরুলের শ্বশুর সদর উপজেলার পিরোজখালী গ্রামের শহিদুল ইসলাম। দুর্ঘটনার পর থেকে চালক রনি আহম্মেদ পলাতক।

দুই বছর ধরে দুটি গরু লালনপালন করছিলেন মনিরুল ইসলাম (বাঁ থেকে দ্বিতীয়) ও তাঁর পরিবারের সদস্যরা। ভেবেছিলেন, ঢাকার পশুর হাটে তা বিক্রি করে চলবেন সারা বছর। কিন্তু সড়ক দুর্ঘটনায় একটি গরু মারা যায়। আরেকটি গরু জবাই করতে হয়। সেই শোকে কাতর পুরো পরিবার। ইনসেটে দুর্ঘটনায় মৃত দুটি গরু ও উৎ​সুক জনতা। ছবিটি গতকাল দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার ফুলবাড়ী গ্রাম থেকে তোলা l প্রথম আলো
দুই বছর ধরে দুটি গরু লালনপালন করছিলেন মনিরুল ইসলাম (বাঁ থেকে দ্বিতীয়) ও তাঁর পরিবারের সদস্যরা। ভেবেছিলেন, ঢাকার পশুর হাটে তা বিক্রি করে চলবেন সারা বছর। কিন্তু সড়ক দুর্ঘটনায় একটি গরু মারা যায়। আরেকটি গরু জবাই করতে হয়। সেই শোকে কাতর পুরো পরিবার। ইনসেটে দুর্ঘটনায় মৃত দুটি গরু ও উৎ​সুক জনতা। ছবিটি গতকাল দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার ফুলবাড়ী গ্রাম থেকে তোলা l প্রথম আলো

আহত মাবুদ হোসেনের বাড়িতে দেখা যায়, তাঁর পরিবারসহ প্রতিবেশীরা কাঁদছেন।
মনিরুল বলেন, স্থানীয় ব্যাপারীরা গরু দুটির দাম দুই লাখ টাকা বলেছিলেন। সাড়ে তিন লাখ টাকায় বিক্রির আশায় তিনি ঢাকায় নিয়ে যাচ্ছিলেন।
মাবুদ হোসেন জানান, ২০ লাখ টাকা মূল্যের ১৩টি গরু নিয়ে তাঁরা গতকাল সকালে ট্রাকে চড়ে গ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন। তিনি চালকের পাশে এবং অন্যরা গরুর সঙ্গে ট্রাকে দাঁড়িয়ে-বসে যাচ্ছিলেন। জালশুকা মোড়ের দিকে যাওয়ার সময় একটি পাওয়ার ট্রিলারকে পাশ কাটাতে গিয়ে ট্রাকটি রাস্তার পাশের ২০ ফুট গভীর খাদে উল্টে যায়। এ সময় মাঠে কর্মরত কৃষকেরা ঘটনাস্থলে এসে ট্রাকের নিচ থেকে গরু ও মালিকদের উদ্ধার করেন।
মনিরুলের স্ত্রী সালমা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমরা পাটকাঠির বেড়া দেওয়া ঘরে বাস করলিউ গরু দুটোকে পাকা ঘরে রেখে সন্তানের মতোন আদর-যত্ন করতাম। কত দিন নিজি না খাইয়ে গরু দুটোর খাওয়াইচি। গরুর খাবার কিনতি গিয়ে ধারদিনা করিচি। সেই গরু এভাবে ফাঁকি দেবে কল্পনাও করতি পারিনি।’
আব্বাসের স্ত্রী স্নিগ্ধা খাতুন বলেন, ‘দেড় বছর ধরে গরুটি পুষচি। আমাগের এক বছরের এট্টা ছেলে আচে। গরুডারে প্রথম সুন্তান হিসেবে যত্ন করিচি। গরুডা মারা যাওয়ায় সন্তান হারানো যন্ত্রণা পায়চি।’