গরুর দাম ১৬ লাখ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গরুটি সাদা। তাগড়া চেহারা। অনেক মানুষের ভিড় জমেছে গরুটি দেখতে। বিক্রেতা দাম হাঁকিয়েছেন ১৬ লাখ টাকা। আফতাবনগর হাটে তোলা হয়েছে গরুটি। বাড্ডার আফতাবনগরে হাট বসেছে নয় কিলোমিটার এলাকাজুড়ে।

১৬ লাখ টাকা দাম হাঁকা গরুটি এবি অ্যাগ্রো ফার্মের। প্রতিষ্ঠানটির কর্মচারী জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ভাষানটেক এলাকায় তাঁদের গরুর খামার। গরুটি সেখানে লালনপালন করা হয়েছে। আরও ২২টি গরু হাটে তুলেছেন তাঁরা। আফতাবনগর হাট ঘুরে দেখা গেছে, বড় আকারের অনেক গরু আনা হয়েছে। বিশেষ করে বিভিন্ন কৃষি খামার এসব গরু হাটে তুলেছে। এ ছাড়া টাঙ্গাইল, পাবনা, কুষ্টিয়া, মানিকগঞ্জ থেকে গরু ব্যাপারীরা বেশ বড়সড় গরু বাজারে এনেছেন।

রাজধানীর অন্যান্য গরুর হাট থেকে আফতাবনগর হাট একেবারই আলাদা। রাস্তার দুই ধারে আছে কাশবন। মাঝখানে গাছের সারি। রাস্তার দুই ধারে সারিবদ্ধভাবে গরু রাখা হয়েছে।