গরুর মাংস রাখায় গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আসাম রাজ্যে গরুর মাংস রাখার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় আটক করা হয়েছে এক কিশোরকে। গত বৃহস্পতিবার পুলিশ জানায়, কিশোর বাদে অন্য দুজন বাংলাদেশি বংশোদ্ভূত। গত মঙ্গলবার জরহাট শহরের কাছে কেনদুগুরি এলাকায় ওই তিনজন কোথাও থেকে গরুর মাংস আনেন। তাঁরা স্থানীয় এক দোকানি বলেন, রাতে ওই মাংস রান্না হবে। এরপর স্থানীয় ব্যক্তিরা আপত্তি জানায় এবং পুলিশে খবর দেয়। কেনদুগুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত ভুঁইয়া বলেন, আসাম ক্যাটল প্রিভেনশন অ্যাক্টের (১৯৫০) অধীনে তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।  

পিটিআই