গরুর সঙ্গে খাসি ফ্রি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোরবানির জন্য গরু কিনে সঙ্গে বিনা পয়সায় একটি খাসি পেলেন লক্ষ্মীপুরের এক ক্রেতা। গতকাল শনিবার রামগঞ্জ উপজেলার সোনাপুর বাজারে কোরবানির পশুর হাটে এ ঘটনা ঘটে। বিক্রেতা বেলায়েত হোসেন পাটোয়ারি বলেন, ৮০ হাজার টাকায় কেনা গরুটির জন্য এক লাখ টাকা দাম হাঁকেন তিনি। তবে সঙ্গে ১০ হাজার টাকায় কেনা একটি খাসি ফ্রি দেওয়ার কথা বলেন। এতে গরুটি কিনতে ক্রেতাদের ভিড় লেগে যায়। একসময় উপজেলার ভাদুর গ্রামের প্রবাসী আবুল কালাম এক লাখ টাকা দিয়ে গরুটি কিনে নেন। আবুল কালাম বলেন, ‘একটি গরু কোরবানি দেওয়ার পরিকল্পনা ছিল। বাজারে এসে দেখি গরুর সঙ্গে খাসি ফ্রি দেওয়া হচ্ছে। ঝক্কিঝামেলা এড়াতে গরুটি কিনে ফেলি।’ রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি।