গরুর সঙ্গে ধাক্কা ট্রেনের ইঞ্জিন বিকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘিতে গরুর সঙ্গে ধাক্কা লেগে আন্তনগর একটি ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে প্রায় পৌনে এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল বলে জানা গেছে। সান্তাহার জংশন স্টেশন সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ৭৭২ ডাউন রংপুর আন্তনগর এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার জংশন স্টেশন থেকে রংপুরের উদ্দেশে ছেড়ে যায় গতকাল শুক্রবার বিকেল ৪টা ৫৫ মিনিটে। ট্রেনটি উপজেলার নসরতপুর স্টেশনে পৌঁছার প্রায় তিন কিলোমিটার আগে রেলসড়কের পাশে বিচরণ করা একটি গরু ট্রেনের শব্দে ভয় পেয়ে ট্রেনের সামনে দিয়ে দৌড় দিলে ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই প্রাণীটি মারা যায় এবং ইঞ্জিনের সঙ্গে আটকে যায়। এর পরপরই ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরে ট্রেনের চালক ও সহকারী চালক ইঞ্জিন সচল করে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে দুর্ঘটনাস্থল ত্যাগ করেন। সান্তাহার জংশন স্টেশনের স্টেশনমাস্টার রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।