গরুর হাটে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম পৌর এলাকার রসুলগঞ্জ হাটে অন্যের পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ ও অবরোধের ঘটনা ঘটেছে। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনার সূত্রপাত হয়। অবরোধের কারণে গতকাল রোববার বিকেল প্রায় চারটা পর্যন্ত পাটগ্রাম হাটসহ বুড়িমারী স্থলবন্দরের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। তাঁদের মধ্যে বিকেলেই দুজনকে পাঠানো হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।