প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, প্রধানমন্ত্রী যে গর্তে পড়েছেন, সেখান থেকে নতুন মন্ত্রীরা তাঁকে আর ওঠাতে পারবেন না। তিনি আরও বলেন, যে নৌকা ডুবে গেছে, তা আর ভাসবে না।‘সুবিচার, আইনের শাসন ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ওই সভার আয়োজন করে মুক্তচিন্তা ফোরাম।তোফায়েল আহমেদ ও রাশেদ খান মেনন মন্ত্রিসভায় যোগ না দেওয়ায় তাঁদের অভিনন্দন জানিয়ে কাদের সিদ্দিকী বলেন, উচ্ছিষ্ট খাবার খাওয়া কোনো ভালো রাজনৈতিক নেতার পরিচয় হতে পারে না। অর্থমন্ত্রী যেভাবে দেশকে ডুবিয়েছেন, তা থেকে উদ্ধারে মহীউদ্দীন খান আলমগীরকে ওই মন্ত্রণালয়ের চাবি দেওয়া উচিত বলে মনে করেন তিনি।