গর্তে পড়ে গাড়ি বিকল, যানজট, দুর্ভোগে যাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার শাসনগাঁও বিসিক শিল্পনগরের সামনে ঢাকা-মুন্সিগঞ্জ সড়কে গর্তে পড়ে একটি মালবাহী কাভার্ড ভ্যান বিকল হয়ে পড়ে। ফলে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এ সময় সড়কের দুই পাশে কয়েক শ যানবাহন আটকা পড়ে। তীব্র যানজটের ফলে দুর্ভোগের শিকার হন যাত্রীরা। গত রোববার এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে ওই স্থানে ঢাকাগামী মালবাহী ওই কাভার্ড ভ্যান গর্তে আটকা পড়ে বিকল হয়ে পড়ে। ফলে সড়কের উভয় পাশে কয়েক শ যানবাহন আটকা পড়ে। বেলা দেড়টার দিকে মালামাল নামিয়ে কাভার্ড ভ্যানটি গর্ত থেকে টেনে তোলা হয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়। তবে সড়কটির বেহাল দশার কারণে দুই পাশের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে দেখা দেয় তীব্র যানজট। পরিবহনের দীর্ঘ সারি ফতুল্লার পঞ্চবটী এলাকা পর্যন্ত বিস্তৃত হওয়ায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়কেও এর প্রভাব পড়ে। ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, দফায় দফায় এ রকম ঘটনা ঘটছে।