গর্বাচেভের সঙ্গে ড. ইউনূসের সাক্ষাৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভের সঙ্গে সাক্ষাৎ করেছেন নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ৯ নভেম্বর জার্মানির রাজধানী বার্লিনে তাঁদের মধ্যে এ সাক্ষাৎ হয়। ইউনূস সেন্টারের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।
বার্লিন প্রাচীর পতনের ২৫তম বার্ষিকী উপলক্ষে বার্লিনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই দুই নোবেলজয়ীর এ সাক্ষাৎ হয়।