গর্ভপাত করানোয় স্বামীর বিরুদ্ধে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনট উপজেলায় ইচ্ছার বিরুদ্ধে গর্ভপাত করানোর অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন স্ত্রী।মামলার বিবরণ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার পাকুড়িহাটা গ্রামের শাজাহান আলীর মেয়ে তাসলিমা খাতুনের (২০) দেড় বছর আগে তারাকান্দি গ্রামের ফজলুল হকের (২৫) সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকে ফজলুল হক যৌতুকের দাবিতে তাঁর স্ত্রীকে নির্যাতন করতেন। একসময় তাসলিমা অন্তঃসত্তা হয়ে পড়েন। ফজলুল হক গত ৩০ মে কৌশলে একটি ক্লিনিকে নিয়ে চার মাসের অন্তঃসত্তা তাসলিমার সন্তান নষ্ট করেন। বৃহস্পতিবার রাতে তাসলিমা তাঁর স্বামী, শ্বশুর, শাশুড়ি ও দেবরকে আসামি করে থানায় মামলা করেন।