প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৬ উপলক্ষে গতকাল রোববার মাছ চাষ বিষয়ে আলোচনা সভা ও মৎস্যচাষিদের মধ্যে গলদা চিংড়ির পোনা বিতরণ করা হয়েছে। দিনাজপুর মৎস্য অধিদপ্তরের আয়োজনে গতকাল দিনাজপুর সদর উপজেলার সুন্দরবন ইউপি মিলনায়তনে ওই আলোচনা সভা হয়। মৎস্যচাষি ও দিনাজপুর সংগীত কলেজের সাবেক অধ্যক্ষ মো. জায়নাল আবেদিন সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. হাসান ফেরদৌস সরকার। বক্তব্য দেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা কালী পদ রায়, ইউএনও মো. আবদুর রহমান। আলোচনা সভা শেষে মাৎস্যচাষিদের মধ্যে গলদা চিংড়ির পোনা বিতরণ করা হয়।