গলা কেটে তরুণকে হত্যা, গৃহবধূর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলায় অজ্ঞাতনামা এক তরুণকে (২৩) গলা কেটে হত্যা করা হয়েছে। গত শুক্রবার রাতে পৌরসভার কলেজগুমটি আউট সিগন্যালের কাছে রেললাইনের ওপর থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। এ ঘটনায় লালমনিরহাট রেলওয়ে (জিআরপি) থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল মান্নান বাদী হয়ে হত্যা মামলা করেছেন। এদিকে গতকাল শনিবার গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় রুবি বেগম (২২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম চৌধুরী বলেন, শুক্রবার রাত ১১টার দিকে ওই স্থানে রেললাইনের ওপর গলাকাটা অবস্থায় লাশটি পড়ে থাকার খবর পান তিনি।
সাদুল্যাপুর থানা সূত্র জানায়, উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের দশলিয়া গ্রামের পিপুল মিয়ার স্ত্রীর লাশ গতকাল ওই দম্পতির শয়নকক্ষে ঝুলতে দেখে ওই বাড়ির লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।