গলা টিপে হত্যার অভিযোগ, ছোট ভাই গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৈতৃক একটি ঘর ভেঙে ভাগবাটোয়ারা করাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বরগুনা সদর উপজেলার আমতলী-নমতলী গ্রামে গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। খুন হওয়া আবুল হোসেন খানের (৫৫) ছোট ভাই নূরুল ইসলামকে প্রতিবেশীরা আটক করে পুলিশে সোপর্দ করেছে। তাঁরা দুই ভাই অবসরপ্রাপ্ত সেনাসদস্য। ঘটনার প্রত্যক্ষদর্শী আবুল হোসেনের চাচাতো বোন মুন্নি আক্তার জানান, গতকাল সকাল সাড়ে আটটার দিকে পৈতৃক একটি ঘর ভেঙে ভাগ করে নিতে চাইলে ছোট ভাই নূরুল ইসলাম তাতে বাধা দেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটে। একপর্যায়ে নূরুল ইসলাম তাঁর বড় ভাই আবুল হোসেনকে জাপটে ধরে মাটিতে ফেলে গলা টিপে ধরলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে নূরুল ইসলামকে আটক করে পুলিশে দেয়।