গলাকাটা পাসপোর্ট চক্রের সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজনের পাসপোর্টে আরেকজনের ছবি বসিয়ে জালিয়াতির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি বলছে, তাঁদের কাছ থেকে ৮১টি জাল পাসপোর্ট এবং ইমিগ্রেশনের সিল ও ভিসাসহ ৪৭টি ছেঁড়া পাসপোর্টের পাতা উদ্ধার করা হয়েছে।