প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের নড়াগাতি থানার মধুমতী নদীর চাপাইলঘাট থেকে গতকাল শুক্রবার সকালে ইসমাইল শেখ (২৩) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি নড়াগাতির চাপাইল গ্রামের মুনছুর শেখের ছেলে। নিহত ব্যক্তির ভাই হারুন শেখ জানান, গত মঙ্গলবার রাতে ইসমাইল তারাবির নামাজের পর চাপাইলঘাটের একটি দোকানে বসে স্থানীয় কয়েকজনের সঙ্গে আড্ডা দেন। রাতে বাড়ি না ফেরায় পর দিন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির তৈমুর জানান, ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নড়াইল প্রতিনিধি।