গলাকাটা লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে এক পরিবহনশ্রমিককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার সকালে পুলিশ টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের গোয়ালপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করে। নিহত শ্রমিকের নাম আবুল কালাম আজাদ ওরফে কালু (৩০)। তিনি ভূঞাপুর পৌর এলাকার ঘাটান্দি গ্রামের লাল খানের ছেলে। গত শনিবার দুপুরে কালাম মায়ের কাছ থেকে ৫০০ টাকা নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। এ ঘটনায় নিহত কালুর মা রোকেয়া বেগম বাদী হয়ে মামলা করেছেন।  টাঙ্গাইল প্রতিনিধি