গলাকাটা লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ইদবারদি এলাকার একটি চর থেকে গতকাল বুধবার অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম জানান, দুর্বৃত্তরা অন্য কোথাও হত্যার পর লাশ চরে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। নিহত যুবকের পরনে চেক লুঙ্গি ও লাল জামা ছিল।্রলাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।