গলাকাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার বেলতলী গ্রামের জঙ্গল থেকে গত রোববার এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম রমিজা খাতুন। তিনি ওই গ্রামের মফিজ উদ্দিনের মেয়ে। শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মাসুদ জানান, বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে জঙ্গলের মধ্যে তাঁর মৃতদেহ পড়ে ছিল। উল্লেখ্য, ১৬ বছর আগে রমিজাকে ছেড়ে যান তাঁর স্বামী। হত্যার কারণ সম্পর্কে পুলিশ কিছু বলতে পারেনি।