গলাকাটা লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর জলঢাকা থানার পুলিশ শনিবার সকালে লিটন (১৭) নামের এক রিকশা-ভ্যানচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে। উপজেলার খুটামারা ইউনিয়নের পূর্ব খুটামারা গ্রামের একটি ধানখেতের পাশে শনিবার সকাল ১০টার দিকে একটি গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। লিটন কিশোরগঞ্জ উপজেলার উত্তর বড়ভিটা গ্রামের দিনমজুর শাবান আলীর ছেলে। লিটন ঢাকায় রিকশা-ভ্যান চালাত।