গলাকাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল সদর উপজেলার নিরালী গ্রামে কাজলা নদীর পাড় থেকে অজ্ঞাতনামা এক নারীর (৪৫) গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। গত রোববার পুলিশ লাশটি উদ্ধার করে।সদর থানার উপপরিদর্শক (এসআই) মানিকলাল জানান, নিরালী গ্রামের লোকজন কাজলা নদীর পাড়ে লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে একটি ধারালো দা উদ্ধার করা হয়েছে। নিহত নারীর পরিচয় জানা যায়নি। তাঁর পরনে শাড়ি ছিল।