গলাকাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি পৌরসভার উলুছড়া এলাকা থেকে গতকাল বলীমিলে চাকমা (৩৫) নামের এ আদিবাসী নারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। তিনি বরকল উপজেলার সদর ইউনিয়নের সুগুরিপাদা গ্রাম থেকে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। তাঁর স্বামীর নাম দুর্গ চাকমা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বলীমিলে গত শুক্রবার সারাবাপ চাকমা নামের এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। গতকাল দুপুরের দিকে তিনি পাশের নদীতে গোসল করতে যান। কিন্তু দীর্ঘ সময় পরও তিনি ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু হয়। বেলা আড়াইটার দিকে ঘাটে গিয়ে তাঁর গলাকাটা লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।