গলাচিপা আ.লীগের দুই নেতাকে কারণ দর্শাও নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেদের দলের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে পটুয়াখালীর গলাচিপা উপজেলা আওয়ামী লীগের দুই নেতাকে কারণ দর্শানোর চিঠি দিয়েছে জেলা আওয়ামী লীগ।উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. রেজাউল করিম হাওলাদার ও প্রচার সম্পাদক কাজী শহিদুল ইসলামকে ওই নোটিশ দেওয়া হয়। নোটিশ পাঠানোর ১৫ দিনের মধ্যে জবাব দিতে বলা জয়েছে। অবশ্য মো. রেজাউল করিম ও কাজী শহিদুল ইসলাম গত বৃহস্পতিবার জানিয়েছেন, তাঁরা জেলা কমিটির কোনো নোটিশ পাননি।