গলাচিপা পৌরসভা প্রথম শ্রেণীতে উন্নীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপা পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ ঘোষণা দেওয়া হয়।প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার বিভাগের ২০১১ সালের ৫ মে’র ৮১১ নম্বর সঞ্চারকের পরিপত্র অনুযায়ী গলাচিপা পৌরসভাকে দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে উন্নীত করা হলো। গলাচিপা পৌরসভার মেয়র আবদুল ওহাব খলিফা জানান, জনসংখ্যা, আয়তন ও রাজস্ব আয়সহ বিভিন্ন দিক পর্যালোচনা করে গলাচিপা পৌরসভাকে দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে উন্নীত করা হয়েছে।