গলাচিপাকে জেলা ঘোষণার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল শনিবার পটুয়াখালীর রাঙ্গাবালী আসছেন। তাঁর এ সফর কেন্দ্র করে গলাচিপা উপজেলাকে জেলায় উন্নীতকরণের জোর দাবি উঠেছে। এ জন্য কয়েক দিন ধরে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।গলাচিপা জেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার রামনাবাদ নদে এক ঘণ্টার নৌবন্ধন করা হয়। শতাধিক যন্ত্রচালিত নৌকা দিয়ে নদের হরিদেবপুর ফেরিঘাট থেকে গলাচিপা ফেরিঘাট পর্যন্ত নৌবন্ধন তৈরি করা হয়।পরে গলাচিপা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় চত্বরে সমাবেশ হয়। এতে বক্তব্য দেন পরিষদের আহ্বায়ক মো. শাহ আলম ভূঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ফজলুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মো. শাহজাহান খান, সাধারণ সম্পাদক মো. সোহরাব মিয়া, পৌরসভার সাবেক চেয়ারম্যান মো. আবু তালেব মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার মো. শাহ আলম প্রমুখ।বক্তারা জানান, ১৯৯৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গলাচিপা ডিগ্রি কলেজের মাঠে এক জনসভায় গলাচিপাকে জেলায় উন্নীত করার আশ্বাস দেন। তা ছাড়া ভৌগোলিক অবস্থানের কারণে গলাচিপা বাংলাদেশের অন্যান্য এলাকা থেকে অনেকটা বিচ্ছিন্ন। পাশাপাশি প্রায় এক হাজার ৩০০ বর্গকিলোমিটার আয়তনের এ উপজেলা বাংলাদেশের অনেক জেলার চেয় বড়। যোগাযোগব্যবস্থা ও ভৌগোলিক অবস্থানের বিবেচনায় গলাচিপা উপজেলার পাঁচটি ইউনিয়ন নিয়ে রাঙ্গাবালী উপজেলা গঠন করা হয়েছে। এ বিচেনায় গলাচিপাকেও জেলায় উন্নীত করার দাবি জানানো হয়।